গণপরিবহণে নির্ধারিত ভাড়ায় স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ : সেতুমন্ত্রী
ঈদ উপলক্ষে গণপরিবহনের সংশ্লিষ্টরা নির্ধারিত ভাড়াই আদায় করছে এবং মানুষ স্বস্তিতে বাড়ি ফিরছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
মঙ্গলবার (২৬ মে) রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, যাত্রীর তুলনায় পরিবহনের সংখ্যা কম থাকায় কিছু সীমাবদ্ধতা রয়েছে। এছাড়া অনেক যাত্রীর চলন্ত গাড়িতে ওঠার প্রবণতা দুর্ঘটনাকে আরও বাড়িয়ে দেয়। এছাড়াও যাত্রীদের অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নিচ্ছি।
তিনি আরও বলেন, কিছু কিছু হাটে পশু ও মানুষের চাপ বেশি হওয়ায় হাট সড়ক পর্যন্ত ছড়িয়ে পড়ার অভিযোগ পাওয়া গেছে। পশু বিক্রি ও ঈদ যাত্রা দুটোই নিরাপদ করতে যাত্রীদেরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। একইসঙ্গে দুর্ঘটনা রোধে সরকারেরও কিছু সীমাবদ্ধতা রয়েছে।
আর/আই