জাতীয়

ঈদ যাত্রায় বৃষ্টির কারনে গ্রামমুখী মানুষের দুর্ভোগ

ঈদের আনন্দ ভাগাভাগি  করতে ঢাকা ছাড়ছে মানুষজন।  টানা সাত দিনের ঈদের ছুটিতে রাজধানীবাসী ধীরগতিতে রাজধানী ছাড়ছেন। সেই ধাবাবাহিকতায় আজ মঙ্গলবার ( ২৬ মে ) বাস এবং লঞ্চ টার্মিনাল ও ট্রেন ষ্টেশনে গ্রামমুখী মানুষের খুব একটা ভিড় দেখা যায়নি।  তবে হঠাৎ বৃষ্টির কারনে  সমস্যা হয়েছে অনেকের।   

সোমবার (২৫) মে গাজীপুরের ৪০ শতাংশ শিল্পকারখানা ছুটি ঘোষণা করার পর মঙ্গলবার (২৬) মে ভোর থেকে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন অংশে যানবাহন থেমে থেমে চলছে।  ভোর রাতে বৃষ্টির কারনে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে।  দীর্ঘ সময় যানবাহনে আটকে থেকে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।    

পুলিশ ও স্থানীয় লোকজন বলেছে, গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও চন্দ্রা-নবীনগর মহাসড়কে সকালের দিকে ১৫ কিলোমিটার যানজট সৃস্টি হয়েছে। একইভাবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ডবাজার থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত বিভিন্ন স্থানে ধীরগতিতে যান চলাচল করছে। কোথাও কোথাও কয়েক মিনিট পরপর যানবাহন একেবারে থেমে যাচ্ছে।  বৃষ্টির কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে।  

 

পিডি 

 

এ সম্পর্কিত আরও পড়ুন