৫ দিনের রিমান্ডে সাবেক মেয়র সাঈদ খোকন
জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর জিগাতলায় কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২৪ নভেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা জোনাল টিমের পরিদর্শক মো. সুজন হক তাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
বেলা আড়াইটার দিকে সাঈদ খোকনকে আদালতে হাজির করা হয়। এ সময় তদন্ত কর্মকর্তা রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। রাষ্ট্রপক্ষও রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করে। পরে আদালত পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন।
এর আগে গেল ১৭ নভেম্বর একই মামলায় সাঈদ খোকনের ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই দিন সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে এসআরবি। পরে তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয়।
এমএ//