জাতীয়

চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো চাঁদপুর সফরে রওনা হয়েছেন তারেক রহমান। শনিবার (১৬ মে) সকাল ৮টা ৪৫ মিনিটে গুলশানের বাসভবন থেকে সড়কপথে তার গাড়িবহর চাঁদপুরের উদ্দেশে যাত্রা শুরু করে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বর্তমানে সড়কপথে চাঁদপুরের পথে রয়েছেন।

চাঁদপুরে পৌঁছানোর আগে সকাল সাড়ে ১১টায় কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষীপুর বাজার মাঠে একটি পথসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

প্রধানমন্ত্রী হিসেবে এটি তারেক রহমানের প্রথম চাঁদপুর সফর। এর আগে সর্বশেষ ২০০৪ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব থাকাকালে তিনি চাঁদপুর সফর করেছিলেন।

দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন