দেশজুড়ে

গরুকে ঘাস খাওয়াতে গিয়ে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

পঞ্চগড়ের তেঁতুলিয়া  গরুকে ঘাস খাওয়াতে গিয়ে সাপের কামড়ে সালেহা খাতুন (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত সালেহা খাতুন ওই এলাকার আতিয়ার রহমানের স্ত্রী। তিনি এক ছেলে ও এক মেয়ের জননী ছিলেন।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তেতুলিয়া উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের দক্ষিণ দর্জিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরী বিভাগের  চিকিৎসক ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের একটি মরিচ ক্ষেতের পাশে ঘাস খাওয়ানোর জন্য গরু বাঁধতে যান  সালেহা খাতুন।  এ সময়  বিষধর সাপ তাকে কামড় দেয়। তার চিৎকার শুনে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করে তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে স্থানান্তরিত করেন।  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ওমর ফারুক বলেন, রোগীর পালস আমরা পেয়েছিলাম। তাকে ব্যাথা সহ প্রয়োজনীয় চিকিৎসা, এন্টিভেনম দেয়া হয়েছিল। তবে রক্তের চাপ তেমন ছিলনা। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। সাপটি বিষধর ছিল। তবে কি সাপ তা বোঝা যায় নি

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান বলেন, নিহতের মরদেহ সুরতহাল শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন