বিনোদন

দীর্ঘ বিরতির পর ক্যামেরার সামনে অনুষ্কা, নতুন লুক নিয়ে আলোচনা

দীর্ঘদিন পর আবারও ক্যামেরার সামনে হাজির হয়েছেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। সম্প্রতি একটি বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিয়ে নতুন করে আলোচনায় এসেছেন তিনি। তবে তার নতুন লুক ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা।

অনেক নেটিজেনের মতে, অনুষ্কার চেহারায় বয়সের ছাপ আগের তুলনায় বেশি স্পষ্ট। কেউ কেউ আবার তার মুখাবয়বে পরিবর্তন দেখে প্লাস্টিক সার্জারি বা ফিলার ব্যবহারের বিষয়েও মন্তব্য করেছেন।

যদিও সমালোচনার পাশাপাশি অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন অসংখ্য ভক্ত। তাদের ভাষ্য, অভিনয়ের পাশাপাশি দুই সন্তানের মা হিসেবে ব্যক্তিগত জীবন ও পরিবারের দায়িত্ব সামলাতেই দীর্ঘ সময় পর্দার বাইরে ছিলেন অনুষ্কা। তাই এতদিন পর তাকে আবার দেখতে পেয়ে তারা আনন্দিত।

বর্তমানে স্বামী বিরাট কোহলি ও দুই সন্তানকে নিয়ে বছরের বেশিরভাগ সময় লন্ডনে কাটাচ্ছেন এই অভিনেত্রী। পরিবারকে সময় দেওয়ার কারণেই তিনি অনেকটা আড়ালে চলে গিয়েছিলেন বলে মনে করছেন ভক্তরা।

উল্লেখ্য, ২০০৮ সালে রব নে বানা দি জোড়ি সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় অনুষ্কার। পরিচালক আদিত্য চোপড়া পরিচালিত সেই ছবিতে তার অভিনয় দর্শকদের নজর কাড়ে।

সবশেষ ২০১৮ সালে মুক্তি পাওয়া জিরো সিনেমায় দেখা গিয়েছিল অনুষ্কাকে। এরপর করোনা পরিস্থিতি ও মাতৃত্বের কারণে দীর্ঘ সময় অভিনয় থেকে দূরে ছিলেন তিনি।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন