বাবার ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, অভিযুক্ত আটক
নেত্রকোনার পূর্বধলায় বাবার ধর্ষণে ১৬ বছরের এক কিশোরী অন্তঃসত্ত্বা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মামলায় তার বাবা শফিকুল ইসলামকে (৪৮) পুলিশ গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (১৪ মে) সকালে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজহার ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী ঢাকায় একটি বাসায় কাজ করতো। গত অনুমান ৬ মাস পূর্বে সে তার বাবার সাথে ধলা যাত্রাবাড়ীস্থ নিজ বাড়ীতে চলে আসে। বাড়ীতে আসার ২-৩ দিন পর প্রথমে তাকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। এরপর প্রায় নিয়মিত ২-৩ পরপর ভয় দেখিয়ে ভুক্তভোগী কে ধর্ষণ করতো। গত দুই মাস আগে কিশোরীকে ময়নসিংহ এক বাসায় কাজ করতে পাঠায়। শারীরিক পরিবর্তন ধরা পড়লে কিশোরীর বাবা শফিকুল তাকে পুনরায় বাড়ীতে নিয়ে আসে। কিশোরীকে বিষয়টি প্রকাশ না করার জন্য ভয় ভীতি দেখায়।
কিন্তু বিষয়টি এলাকার মানুষের মধ্যে জানাজানি হয়। পরবর্তীতে স্থানীয় ইউপি সদস্য হাফিজ উদ্দিন ও ইউপি সদস্য জিয়াউর রহমান সহ থানায় এসে ভুক্তভোগী বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করলে মামলা রুজু হয়। পরে বিশকাকুনিয়া ইউনিয়ের ধলা যাত্রাবাড়ী আশ্রায়ন প্রকল্পে শফিকুল ইসলাম কে গ্রেপ্তার করে পুলিশ।
ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, আসামীকে নেত্রকোনা আদালতে প্রেরণ করা হয়েছে। ভিকটিমের ডাক্তারী পরীক্ষা সহ অন্যান্য কার্যক্রম চলমান রয়েছে।
আই/এ