দেশজুড়ে

ধর্ষণের শিকার ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বা, অভিযুক্ত বৃদ্ধ পলাতক

দিনাজপুরে প্রতিবেশী নূর ইসলামের (৬৫) ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হয়েছে ১২ বছরের এক শিশু। ঘটনা জানাজানির পর সমঝোতার আশ্বাস দিয়ে পালিয়েছে অভিযুক্ত ও তার পরিবার। তবে ভুক্তভোগীর পরিবার সমঝোতা নয়, তারা চায় বিচার।

বৃহস্পতিবার (৭ মে) রাতে ভুক্তভোগী মেয়েটির বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেন দিনাজপুরের ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নব কুমার বিশ্বাস।

তিনি বলেন,  শিশুটি অন্তঃসত্ত্বা হলে বিষয়টি জানাজানি হয়। পরে লোকলজ্জার ভয়ে এবং মেয়েকে দেড় লাখ টাকা ও ২ শতক জমি লিখে দেওয়ার কথা বলে কাজি ডেকে বিয়ের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেয় অভিযুক্ত নূর ইসলামকিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী কথা না রাখায় বিষয়টি জানাজানি হয়। পরিবারের সদস্যরা পুলিশকে সব ঘটনা বলেছেন। এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে আসামিকে গ্রেপ্তার করা হবে।

ভুক্তভোগীর পরিবার জানিয়েছে, ছয় মাস আগে শিশুটি নানির জন্য দোকানে পান আনতে গিয়েছিলপথে একই এলাকার নূর ইসলাম তাকে মুখ চেপে ধরে ভুট্টাক্ষেতে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি না করতে হত্যার হুমকি দেওয়া হয় তাকেএরপর আরও কয়েকবার শিশুটিকে ধর্ষণ করে ওই ব্যক্তি।

 মেয়েটির মামি জানান, এক মাস আগে শিশুটিকে দেখে তার অস্বাভাবিক মনে হয়এরপর জিজ্ঞাসাবাদ করলে ঘটনা খুলে বলে সে। বিষয়টি জানাজানি হলে সপ্তাহখানেক আগে স্থানীয়দের মাধ্যমে মীমাংসার নামে ঘটনা ধামাচাপা দেওয়া হয়। অভিযুক্ত ব্যক্তির সঙ্গে ওই শিশুর কথিত বিয়ে দেওয়া হয়একটি খাতাতে ওই শিশুটির সই নিয়ে বলা হয় বিয়ে হয়ে গেছে। বিনিময়ে দেড় লাখ টাকা মোহর এবং দুই শতক জমি লিখে দেওয়ার প্রতিশ্রুতি দেয় অভিযুক্ত ধর্ষক নূর।

এলাকাবাসী জানিয়েছেন,ঘটনা জানাজানি হওয়ায় গতকাল বিকালেই বাড়ি থেকে স্ত্রী-সন্তান নিয়ে সে পালিয়ে নূর ইসলাম

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন