দেশজুড়ে

ধর্ষণের পর ইট দিয়ে থেঁতলে দেয়া হলো শিশুর নাক-মুখ

টাঙ্গাইল শহরে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের পর নাক মুখ থেতলে দেয়ার অভিযোগ উঠেছে বিপ্লব নামে এক যুবকের বিরুদ্ধে। । বর্তমানে শিশুটি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি রয়েছে। 

শুক্রবার (৩০ অক্টোবর) টাঙ্গাইলের কেন্দ্রীয় কালিবাড়ীর চতুর্থ তলায়  ঘটনাটি ঘটে। আজ (৩১ অক্টোবর) টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক আল আমিন সিদ্দিকী শিশুটির হাসপাতালে চিকিৎসা নেয়ার বিষয় নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে মেডিকেল টিমের সদস্যরা যে আলামত পেয়েছেন, তাতে বলা যায় শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। যৌনাঙ্গের পর্দা ছিঁড়ে গেছে। এছাড়াও নাক ফেটে গেছে। ঠোঁটে একাধিক সেলাই করা হয়েছে।

শিশুটির মা বলেন, তিনি শহরের ক্যাপসুল মার্কেট এলাকায় পার্লারে কাজ করেন। বিপ্লব নামের এক যুবক পার্লারে যাওয়া আসা করত। গতকাল বিকেলে মেয়েটি পার্লারের নিচে যায়। পর অনেক খোঁজখুঁজি করে মেয়েকে পাওয়া যায়নি। এক পর্যায়ে বিপ্লব তার কাছে তিনটি চিপস নিয়ে যায়। মেয়ের কথা জানতে চাইলে সে নানা টালবাহনা শুরু করে। পরে হাসপাতাল থেকে জানতে পারে মেয়েকে এক রিকশাচালক টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। 

এরপর তিনি মেয়ের কাছ থেকে জানতে পারেন, বিপ্লব কেন্দ্রীয় কালিবাড়ীর চতুর্থ তলায় নিয়ে গিয়ে ধর্ষণ করেছে। এ সময় কান্না করায় তার মুখ ও নাক থেঁতলে দিয়েছে।

শিশুটির মা ও স্থানীয়দের দাবি, অভিযুক্ত বিপ্লবকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।  

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, বিষয়টি শুনেছি। এখনও পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। তারপরও অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এমজে/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন