আর ‘ভদ্র লোক’ থাকবো না, বন্দুক হাতে ট্রাম্পের হুমকি
ইরানের পারমাণবিক আলোচনা নিয়ে তীব্র সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করেন, তেহরান এখনো কোনো সমঝোতার দিকে এগোতে পারছে না।
বুধবার (২৯ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ কথা জানান।
তিনি লেখেন, “ইরান নিজেদের গুছিয়ে নিতে পারছে না। তারা জানেই না কীভাবে একটি অ-পারমাণবিক চুক্তিতে সই করতে হয়। তাদের দ্রুত বুদ্ধিমান হতে হবে।”
পোস্টটির সঙ্গে ট্রাম্প নিজের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে তৈরি ছবি প্রকাশ করেন। সেখানে রণক্ষেত্রে অস্ত্র হাতে দেখা যায় তাকে। ছবির ওপর লেখা ছিল, “আর ভদ্র লোক নয়।”
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনা যুদ্ধ শুরুর আগ থেকেই বাড়ছিল। ট্রাম্প বারবার বলে আসছেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেওয়া হবে না।
অন্যদিকে ইরান বরাবরই দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। তবে দেশটির মজুদে থাকা ইউরেনিয়াম দ্বারা একাধিক পারমাণবিক অস্ত্র তৈরি করা যাবে বলে উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা।
সূত্র: এপি
এমএ//