জাতীয়

ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে  বাংলাদেশে নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগের ঘোষণা দিয়েছে ভারত। তি‌নি বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হবেন। এর মাধ্যমে দীর্ঘদিন পর কোনো রাজনীতিবিদকে বাংলাদেশে হাইকমিশনারের দায়িত্ব দিলো দেশটি

সোমবার (২৭ এপ্রিল) ভার‌তের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ তথ্য জানা‌নো হ‌য়ে‌ছে।

৭৫ বছর বয়সী দীনেশ ত্রিবেদী ভারতের কেন্দ্রীয় সরকারের সাবেক রেলমন্ত্রী। মনমোহন সিংয়ের মন্ত্রিসভায় তৃণমূল কংগ্রেসের সদস্য হিসেবে তিনি দায়িত্ব পালন করেন।

২০২২ সালের সেপ্টেম্বর থেকে বাংলাদেশে ভারতীয় মিশনে দায়িত্ব পালন করে আসা প্রণয় ভার্মাকে ইতোমধ্যে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ভারতের রাষ্ট্রদূত করার ঘোষণা দেওয়া হয়েছে।

আই/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন