জাতীয়

শেখ হাসিনার ভারতে প্রবেশের বিষয়ে কোনও বিকল্প পথ ছিল না : দীনেশ ত্রিবেদী

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, শেখ হাসিনাকে নিয়ে সামরিক বিমানটি ভারতে এসেছিল, যেখানে ভারত প্রস্তুত ছিল না। আমি টেলিভিশনে দেখছিলাম এবং স্ক্রলটি আসছিল, তিনি অন্য কোথাও যাচ্ছেন। এমন একটা সময়ের মধ্যে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। আমাদের এ বিষয়ে কোনও বিকল্প পথ ছিল না।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে পঞ্চম বে অব বেঙ্গল কনভারসেশনের ‘পাওয়ার অ্যান্ড প্রুডেন্স’ শীর্ষক এক সেশনে এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

হাইকমিশনার বলেন, শেখ হাসিনার ভারতে যাওয়ার প্রেক্ষাপটটা আগে বুঝতে হবে। ভারতীয় বিমানবাহিনী বা সেনাবাহিনী কিন্তু শেখ হাসিনাকে ভারতে নিয়ে আসেনি। সেই সময়ে বাংলাদেশের দুঃখজনক পরিস্থিতির কারণে এটি ঘটেছিল। আমরা আশা করি, নিরীহ মানুষ মারা যাওয়ার ঘটনা কখনও যেন না ঘটে। বিশ্বের কোন অংশে এমন হচ্ছে তা বিবেচ্য নয়।’

তিনি বলেন, শেখ হাসিনার বিষয়ে প্রতিবেশী হিসেবে আমাদের কর্তব্য ছিল, জীবনের বাস্তবতা মেনে নেওয়া। কারণ, পরিস্থিতি এমন ছিল যেখানে এর জন্য কেউ প্রস্তুত ছিলেন না। আমাদের সামনে পথ কী ছিল? আপনি যদি বলতেন, না আমরা মেনে নেবো না, আমরা অবতরণের অনুমতি দিচ্ছি না- পরিস্থিতি তখন কেমন হতো আমি জানি না। সুতরাং এটি ঐতিহাসিক কারণ।’

শেখ হাসিনাকে ফেরত দেয়ার বিষয়ে তিনি আরও বলেন, ‘ভারত সরকার বারবার পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্রের মাধ্যমে এর উত্তর দিয়েছে। তারা বলেছেন, এটির একটি প্রক্রিয়া রয়েছে এবং প্রক্রিয়াটি আইনি ও এটি সুগঠিত। সুতরাং যতদুর জানা গেছে এতে আদালত জড়িত। ফলে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনও সময়সীমা বলা সম্ভব নয়।’

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন