জাতীয়

আমদানিকারকদের সুবিধার্থে ছুটির দিনেও চালু থাকবে বিএসটিআই সেবা : শিল্প সচিব

আমদানিকৃত পণ্যের দ্রুত খালাস নিশ্চিত করতে এবং ব্যবসায়ীদের বন্দরের ক্ষতিপূরণ থেকে রক্ষা করতে এখন থেকে সাপ্তাহিক ছুটির দিনেও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর সংশ্লিষ্ট সেবা চালু রাখার নির্দেশ দিয়েছেন শিল্প সচিব মোঃ ওবায়দুর রহমান।

শনিবার (২৫ এপ্রিল) তেজগাঁওস্থ বিএসটিআই প্রধান কার্যালয়ে আয়োজিত স্টেকহোল্ডার গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই বিশেষ নির্দেশনা প্রদান করেন।

শিল্প সচিব বলেন, সরকার নিজে ব্যবসা করে না বরং ব্যবসায়ীদের প্রয়োজনীয় নীতি সহায়তা ও পরিবেশ তৈরি করে দেয়। দেশের উন্নয়নের গতি বজায় রাখতে ব্যবসায়ীদের যেকোনো সমস্যায় সরকার পাশে থাকবে

গণশুনানিতে বিএসটিআই মহাপরিচালক এম এ কামাল বিল্লাহ বলেন,  ব্যবসায়ীদের দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি, আপনারা আমাদের সেবাগ্রহীতা; আপনাদের সেবায় কোনো ঘাটতি থাকলে আমরা জবাবদিহি করতে বাধ্য। আমরা আপনাদের সুবিধার্থে এসআরও (SRO) প্রকাশকাল কমিয়ে আনা এবং পণ্যের মান প্রণয়ন প্রক্রিয়া আরও সহজ করতে কাজ করছি।

বিএসটিআই মহাপরিচালকের সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানিতে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ছাড়াও দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

এসব প্রতিষ্ঠানের মধ্যে ছিল প্রাণ-আরএফএল গ্রুপ, স্কয়ার টয়লেট্রিজ, সিটি গ্রুপ, ওয়ালটন, এসিআই, পোলার আইসক্রিম, অলিম্পিক বেকারি অ্যান্ড কনফেকশনারি লিমিটেড, অলিম্পিয়া বেকারি, ট্রাস্ট ইনফিনিটি ফার্মস, পিয়ারলেস ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রমুখ।

গণশুনানিতে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। এরমধ্যে উল্ল্যেখযোগ্য হলো-নকল পণ্য উৎপাদনকারী অবৈধ প্রতিষ্ঠানের উৎস শনাক্তকরণ এবং কঠোর ব্যবস্থা গ্রহণ, পণ্যের মান প্রণয়নে এসআরও প্রকাশের সময়সীমা হ্রাস, ফুড গ্রেড কালার ব্যবহারের আগে প্রয়োজনে বিএসটিআই ল্যাবরেটরিতে পরীক্ষা করা, সুগার ও নন-সুগার রুটি-পাউরুটির স্ট্যান্ডার্ড একত্রিকরণ, লাইভ বেকারিগুলোতে অভিযান জোরদার

আই/এ

 

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন