ধর্ম

পবিত্র হজের সম্ভাব্য তারিখ ঘোষণা

আসন্ন ঈদুল আজহা ও পবিত্র হজের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। চলতি বছর মুসলিম ধর্মাবলম্বীদের এই গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব মে মাসের শেষ দিকে উদযাপিত হতে পারে বলে জানিয়েছে দেশটির জ্যোতির্বিদরা।

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী ২৬ মে (মঙ্গলবার) আরাফাত দিবস, ২৭ মে (বুধবার) ঈদুল আজহার প্রথম দিন, ২৮ মে (বৃহস্পতিবার) দ্বিতীয় দিন, ২৯ মে (শুক্রবার) তৃতীয় দিন হতে পারে।

প্রসঙ্গত, আরাফাত দিবস হিজরি বছরের শেষ মাস জিলহজের ৯ তারিখে পালিত হয়। এটি হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। যারা হজে অংশ নেন না, তারা সাধারণত এই দিনে রোজা রাখেন, যা অত্যন্ত ফজিলতপূর্ণ বলে বিবেচিত।

ঈদুল আজহা মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এটি ত্যাগ ও আত্মসমর্পণের প্রতীক। এই দিনে মুসলমানরা ঈদের নামাজ আদায় করেন, কোরবানি দেন, আত্মীয়স্বজন ও দরিদ্রদের মাঝে মাংস বণ্টন করেন, পারিবারিক ও সামাজিক আনন্দ ভাগাভাগি করেন।

ইসলামি ক্যালেন্ডার চাঁদের ওপর নির্ভরশীল, যা সৌর বছরের তুলনায় প্রায় ১০–১২ দিন ছোট। ফলে প্রতি বছর ঈদের তারিখ এগিয়ে আসে।

উল্লেখ্য, চাঁদ দেখার ওপর নির্ভর করে চূড়ান্ত তারিখ একদিন আগে বা পরে হতে পারে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন