জাতীয়

আইজিপি সহজ–সরল মানুষ, ক্রসফায়ারের বিষয়ে অসতর্কতাবশত বলে ফেলেছেন : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ , আইজিপি সহজ–সরল মানুষ। আইনের কঠোর প্রয়োগের বিষয়ে বলতে গিয়ে ক্রসফায়ারের বিষয়ে অসতর্কতাবশত বলে ফেলেছেন। এটা ঠিক হয়নি, উচিত হয়নি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় সম্প্রতি ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যের প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে একটি বেসরকারি গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন,  সরকার তো ক্রসফায়ার চায় না; বরং সরকার ক্রসফায়ারের ক্ষেত্রে জিরো টলারেন্স। সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না, এ বিষয়ে সরকার অত্যন্ত কঠোর। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, পুলিশ হেফাজতে মৃত্যু সহ্য করবে না।

তিনি বলেন, আইনের শাসন সরকারের প্রধান লক্ষ্য এবং আইনশৃঙ্খলার উন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকার। এ পর্যন্ত ক্রসফায়ারে মৃত্যু এবং হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে অপরাধ দমন এবং আইনের যথাযথ ব্যবস্থা নিশ্চিত করতে সরকার যা যা দরকার, সব করবে।

গতকাল সোমবার রাজধানীর পুরান ঢাকার চকবাজারে এক অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, সরকার অনুমতি দিলে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে ‘ক্রসফায়ার’ করা হবে।

আইজিপির এ বক্তব্যের পর ব্যাপক সমালোচনা শুরু হয়। পরে গতকাল সন্ধ্যায় বিষয়টি নিয়ে ব্যাখ্যা দেয় পুলিশ সদর দপ্তর।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন