‘এনাফ ইজ এনাফ’- নেতানিয়াহুকে ট্রাম্প
লেবাননে হামলা বন্ধ করতে দখলদার ইসরাইলকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলমান যুদ্ধবিরতির সময়কালে ইসরায়েল লেবাননে আর কোনো ধরনের বোমা হামলা চালাতে পারবে না—এটি কার্যত নিষিদ্ধ করা হয়েছে।
ট্রাম্প স্পষ্ট ভাষায় বলেন, “আর একটিও বোমা নয়, যথেষ্ট হয়েছে (এনাফ ইজ এনাফ)।”
গতকাল শুক্রবার (১৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
এছাড়া ট্রাম্প জানান, ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের এই যুদ্ধবিরতি প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রই মূল ভূমিকা পালন করছে এবং পুরো উদ্যোগের নেতৃত্বে রয়েছে ওয়াশিংটন।
সূত্র: নিউ ইয়র্ক পোস্ট
এসি//