ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। এতে স্পষ্ট করে বলা হয়েছে, এ ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে চাকরি বা কাজ করার অনুমতি নেই। কাজ করতে হলে উপযুক্ত ভিসার জন্য আবেদন করতে হবে।
বুধবার (২৮ অক্টোবর) দূতাবাসের ওয়েবসাইটে এ বার্তা প্রকাশ করা হয়।
বার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়া জরুরি। বি১/বি২ ভিজিটর ভিসায় ব্যবসায়িক বৈঠকে অংশ নেওয়া ও চুক্তি নিয়ে আলোচনা করা যাবে। তবে যুক্তরাষ্ট্রে চাকরি বা কাজ করার জন্য আলাদা ধরনের ভিসা প্রয়োজন হবে।