স্বাস্থ্য

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু, হাসপাতালে ৭৬৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশ হাম ও হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ২ শিশু।  এসময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৬৯ জন।

শুক্রবার (১৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১১১৫ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গিয়েছে। এ সময় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১২৭ জন।

গত ১৫ মার্চ থেকে অদ্যবধি পর্যন্ত সারা দেশে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৩৭ জন এবং সন্দেহজনক আরও ১৭৪ জন শিশুর মৃত্যু হয়েছে।

আই/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন