আন্তর্জাতিক

কানাডায় প্রথম বাংলাদেশি এমপি ডলি বেগম

কানাডার টরেন্টোতে উপনির্বাচনে এমপি নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিক ডলি বেগম।

সোমবার (১৩ এপ্রিল) অনুষ্ঠিত ফেডারেল উপনির্বাচনে তিনি এ জয় পেয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কানাডার সংবাদমাধ্যম সিবিসি নিউজ।

সোমবার রাতে অনুষ্ঠিত তিনটি ফেডারেল উপনির্বাচনেই লিবারেল প্রার্থীরা জয়ী হয়েছেন। এর ফলে সরকারে তাদের আসন সংখ্যা দাঁড়িয়েছে ১৭৪টি। সংখ্যাগরিষ্ঠতা গঠনের জন্য লিবারেলদের প্রয়োজন ছিল ১৭২টি আসন।

কিংস্টন রোডের একটি ভোজসভায় মঞ্চে উঠে বেগম বলেন, 'আজ রাতে আমরা অসাধারণ উদযাপন করছি। একটি সম্প্রদায় একত্রিত হয়ে তাদের ভিন্নতা ভুলে আশা, সহমর্মিতা ও অগ্রগতিকে বেছে নিয়েছে।' এ সময় উপস্থিত জনতা 'ডলি, ডলি, ডলি' বলে স্লোগান দেয়।

তিনি বলেন, ‘আমি গত সাত বছর ধরে স্কারবরো সাউথ-ওয়েস্টের মানুষের জন্য লড়াই করেছি। তবে দেশের এই ক্রান্তিলগ্নে আমার মনে হয়েছে, আরও শক্তিশালী ও স্বাধীন অর্থনৈতিক কাঠামো গড়ার জন্য কেন্দ্রীয় পর্যায়ে কাজ করা প্রয়োজন। প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বে আমি সেই লক্ষ্য অর্জন করতে চাই।

তিনি আরও জানান, জীবনযাত্রার ব্যয় কমানো, সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা এবং কানাডাকে একটি ঐক্যবদ্ধ ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার চ্যালেঞ্জ নিতে তিনি প্রস্তুত।

ডলি বেগমের বাড়ি বাংলাদেশের মৌলভীবাজারেবাবা রাজা মিয়া এবং মা জবা বেগমের হাত ধরে মাত্র ১২ বছর বয়সে পাড়ি জমান কানাডায়। টরন্টো বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক শেষ করে তিনি লন্ডনের বিশ্বখ্যাত ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল) থেকে উন্নয়ন প্রশাসন ও পরিকল্পনায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন