জাতীয়

প্রতি দিন শত কোটি টাকা ভর্তুকি দিয়ে জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বৈশ্বিক যুদ্ধপরিস্থির মধ্যেও আমরা সবকিছু স্বাভাবিক রাখার চেষ্টা করছি। বিশ্বের সব দেশে তেল-ডিজেলের দাম বাড়ানো হলেও জনদুর্ভোগ বিবেচনায় আমরা দাম বাড়াইনি। এই খাতে প্রতি দিন শত কোটি টাকা ভর্তুকি দিয়েও সরকার পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পদক-২০২৬ বিতরণ তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন ইস্যুতে আমাদের বিতর্ক থাকতে পারে; তবে তা যেন শত্রুতায় রূপ না নেয়। দেশের স্বার্থে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকা জরুরি। বাংলাদেশের স্বার্থ বিরোধী চক্র কিন্তু এখনও সুযোগের অপেক্ষায় রয়েছে

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের ছাত্র-জনতার বিপ্লবে শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেপ্রধানমন্ত্রী বলেন, ‘যাদের আত্মত্যাগে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি, তাদের সাহসী ভূমিকা আজও প্রেরণার উৎস।

তিনি বলেন, স্বাধীনতা পদক সবচেয়ে গৌরবজনক রাষ্ট্রীয় সম্মান। শহীদ জিয়াউর রহমান ১৯৭৭ সালে স্বাধীনতা পুরস্কার প্রবর্তন করেন।  

পুরস্কারপ্রাপ্তদের উদ্দেশে তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশে প্রজন্মের পর প্রজন্ম ধরে আপনাদের অবদান প্রেরণার উৎস্য হবে। বাংলাদেশের গন্ডি পেরিয়ে স্ব স্ব ক্ষেত্রে আপনাদের অবদান এবং সফল কর্মগুলো অদূর ভবিষ্যতে বিশ্ব দরবারেও সমাদৃত হবে বলে তিনি প্রত্যাশা করি।

তারেক রহমান বলেন, অসংখ্য প্রাণের বিনিময়ে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম। সেই দেশটি এখন ৫৫ বছর পার করে ফেলেছে। এতো বছরে আমাদের যেমন অনেক প্রাপ্তি রয়েছে অপ্রাপ্তিও কম নয়। তাই আমাদের প্রত্যাশিত স্বনির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে প্রতিশোধ প্রতিহিংসা কিংবা অযথা বিতর্ক নয়

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন