রাজনীতি

জ্বালানি সংকটের কারণে কৃষকরা সেচ দিতে পারছেন না : জামায়াত আমির

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন,কৃষির বিপর্যয় ঘটলে গোটা জাতির বিপর্যয় ঘটবে। কোনও বিদেশি ঋণ বা সহায়তা জাতিকে সোজা হয়ে দাঁড়াতে দেয় না। জ্বালানি সংকটের কারণে কৃষকরা সেচ দিতে পারছেন না, যা খাদ্য নিরাপত্তার জন্য বড় হুমকি।

শনিবার (১১ এপ্রিল) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট অব বাংলাদেশে (কেআইবি) এগ্রিকালচারিস্টস ফোরাম অব বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, কৃষি বাঁচলে দেশ বাঁচবে, এটা যেন আমরা ভুলে না যাই। সমাজে যার যেটুকু পাওনা, তা দিতে হবে। দেশ-জাতির জন্য পাওনা পরিশোধ করতে পারলে হাশরের ময়দানে আল্লাহ হিসাব সহজ করে দেবেন।

তিনি বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বাফার স্টক তৈরি করতে পারে।সরকারকে ডিমান্ড ম্যানেজমেন্টে স্বচ্ছ হতে হবে। জ্বালানি সংকট মোকাবিলায় অগ্রাধিকার ভিত্তিতে কমপক্ষে ৬০ থেকে ৯০ দিনের বাফার স্টক (মজুত) গড়ে তুলতে হবে। এছাড়া সিন্ডিকেট ভেঙে দিয়ে সোলার এনার্জি বা অল্টারনেট জেনারেশনের দিকে নজর দিতে হবে।

সিন্ডিকেটের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, যদি একই সিন্ডিকেট, ফ্যাসিজম আর গায়ের জোরের পথে হাঁটা হয়, তবে আমরা আল্লাহর দেওয়া শক্তি দিয়ে সে পথে বাধা হয়ে দাঁড়াবো ইনশাআল্লাহ। দেশ পরিচালনায় স্লোগানের সঙ্গে বাস্তবায়নের মিল নেই। আন্তর্জাতিক প্রভাবমুক্ত হতে পারছে না দেশ

সভায় সভাপতিত্বে করেন এগ্রিকালচারিস্টস ফোরাম অব বাংলাদেশ এর সভাপতি প্রফেসর ড. এবিএম মাহবুব ই ইলাহী তাওহীদ।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন