আমির হামজার নারীঘটিত বিষয়টি জামায়াত আমিরও জানতেন : রাশেদ খাঁন
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমির হামজার নারীঘটিত বিষয়টি সম্পর্কে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানও জানতেন।মূলত কুষ্টিয়া-৩ আসনে জামায়াতের কোনো যোগ্য প্রার্থী না থাকায় লম্পট আমির হামজাকেই নমিনেশন দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান।
শুক্রবার (৬ নভেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক একাউন্টে দেয়া এক পোস্টে এ তথ্য জানান রাশেদ খাঁন।
রাশেদ খাঁনের পোস্টের হুবহু বায়ান্ন টিভির পাঠকদের জন্য দেয়া হলো-
সামাজিক যোগাযোগ মাধ্যমে আমির হামজার নারীঘটিত বিষয়টি সম্পর্কে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানও জানতেন। এটি নিয়ে জাতীয় নির্বাচনের আগে জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দরা আলোচনাও করেছিলেন। এই ঘটনার প্রেক্ষিতে ইসলামিক বক্তা তারেক মনোয়ার আমির হামজাকে স্মার্টফোন ব্যবহার করতে নিষেধ করেন এবং বাটনফোন ব্যবহার করতে বলেন। মূলত কুষ্টিয়া-৩ আসনে জামায়াতের কোনো যোগ্য প্রার্থী না থাকায় লম্পট আমির হামজাকেই নমিনেশন দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান।
আমার কাছে আমির হামজার নারীঘটিত তথ্যপ্রমাণগুলো এসেছে ইসলামি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার ২ জন শিক্ষার্থীর মাধ্যমে। কিছু অডিও ও screen record এর সত্যতা যাচাইয়ের জন্য আমি the dissent ও rumour scanner এর সাথেও যোগাযোগ করি। হয়তো তারা তাদের মতো করে অনুসন্ধান করছে। the dissent আমির হামজার বক্তব্য নেওয়ার চেষ্টা চালাচ্ছে, কিন্তু যোগাযোগ করতে পারেনি। তবে তাদের কাছ থেকে তথ্যের সত্যতা যাচাইয়ে দেরি হওয়ার প্রেক্ষিতে অন্য একটি মাধ্যম থেকে অডিও-ভিডিও এর সত্যতা পাই।
যেহেতু জামায়াতের স্লোগান হলো 'আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই', সেহেতু আমি জানতে চাই, জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান আমির হামজার মাধ্যমে কেমন আইন ও শাসন চান? নাকি বর্তমান জামায়াতের আইডল আমির হামজা ও মেজর আক্তারুজ্জামানের মতো লোকেরাই সেই সৎ লোক? আশা করি, জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান আমির হামজার ঘটনাকে গাজী নজরুল ইসলামের মতো AI, AI না করে, উক্ত নারীঘটিত ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে আমির হামজাকে দল থেকে বহিষ্কার ও এমপি পদ থেকে পদত্যাগ করতে বাধ্য করবেন।
আই/এ