জাতীয়

সংসদের আবারও সাউন্ড সিস্টেম বিভ্রাট, ৪০ মিনিটের বিরতি

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেমে ত্রুটির কারণে কথা শুনতে না পাওয়ায় ৪০ মিনিটের জন্য জাতীয় সংদের অধিবেশনে বিরতি ঘোষণা করা হয়েছে।

রবিবার (৫ এপ্রিল) ৫টা ৫৬ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমাদ সংসদ মুলতবি ঘোষণা করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের অষ্টম দিনে শুরু থেকেই সাউন্ড সিস্টেমে ত্রুটি পরিলক্ষিত হয়। স্পিকার এবং সংসদ সদস্যরা একে অন্যের কথা শুনতে না পাওয়ায় এবং মাগরিবের নামাজ আদায়ের জন্য সর্বশেষ ৫টা ৫৬ মিনিটে স্পিকার ৪০ মিনিটের জন্য সংসদ অধিবেশন বিরতি ঘোষণা করেন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন