জাতীয়

১৬ লাখ মেট্রিক টন ডিজেল কেনার অনুমোদন দিয়েছে সরকার

ফাইল ছবি

জরুরি জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১৬ লাখ মেট্রিক টন ডিজেল ও ১ লাখ মেট্রিক টন অকটেন কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারে অর্থনৈতিক ক্রয় সংক্রান্ত  কমিটি।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে অর্থ এবং পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় এ অনুমোদন দেয়া হয়।

জরুরি জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক (ইউএই) ডিবিএস ট্রেডিং হাউস এফজেডসিওর কাছ থেকে আন্তর্জাতিক ক্রয়ে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১০ লাখ মেট্রিক টন (৫%) (ইএন৫৯০-১০ পিপিএম) মাত্রার ডিজেল এবং এক লাখ মেট্রিক টন গ্যাসোলিন ৯৫ আনলেডেড (অকটেন) আমদানির নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।

এছাড়া ইউএইর আরেক কোম্পানি ম্যাক্সওয়েল ইন্টারন্যাশনাল এসপিসির কাছ থেকে ১ লাখ মেট্রিক ৫০ পিপিএম সালফার মানমাত্রার ডিজেল আমদানির নীতিগত অনুমোদন হয়েছে।

কাজাখস্তানের কোম্পানি কাজাখ গ্যাস প্রসেসিং প্ল্যান্ট এলএলপির কাছ থেকে আন্তর্জাতিক ক্রয়ে সরাসরি ক্রয় পদ্ধতিতে ৫ লাখ মেট্রিক টন হাই স্পিড ডিজেল/এজিও আমদানির নীতিগত অনুমোদন হয়েছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন