রাজধানী

ফার্মগেটে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু

ছবি: সংগৃহীত

রাজধানীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত করে জনদুর্ভোগ কমাতে নতুন করে বিশেষ অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এরই অংশ হিসেবে আজ ফার্মগেট এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

বুধবার (০১ এপ্রিল) সকাল ১০টার পর ফার্মগেট–এর ইন্দিরা রোড এলাকায় এই অভিযান শুরু হয়।

অভিযানে নেতৃত্ব দিচ্ছেন স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও তেজগাঁও জোনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। তাদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দলও অংশ নেয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সূত্রে জানা যায়, অভিযানের সময় ফুটপাত দখল করে বসে থাকা অবৈধ ব্যবসায়ীদের সরিয়ে দেওয়া হচ্ছে। একই সঙ্গে অন্যদেরও সতর্ক করা হচ্ছে যাতে ভবিষ্যতে দখল না করা হয়।

এর আগে মঙ্গলবার (৩১ মার্চ) ট্রাফিক বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানায়, ঢাকা মহানগরীর আটটি ট্রাফিক বিভাগের মধ্যে রমনা বিভাগ থেকে এই উচ্ছেদ অভিযান শুরু হয়েছে, যা পর্যায়ক্রমে গুলশান বিভাগ পর্যন্ত চলবে। ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সড়কের পাশে অবৈধ দোকান ও স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ডিএমপি ট্রাফিক বিভাগের ভাষ্য অনুযায়ী, কিছু প্রভাবশালী ব্যবসায়ীর অবৈধ দখলের কারণে রাজধানীতে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। সেই সমস্যার সমাধান এবং যান চলাচল স্বাভাবিক করতেই এই কঠোর অভিযান চালানো হচ্ছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন