অপরাধ

ছিনতাইয়ের অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে ডিএমপির এসআরইউ ইউনিট

ছবি: ডিএমপি

রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের চেষ্টা কররার সময় চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)।

ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগ জানিয়েছে, বুধবার (১১ নভেম্বর ) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিট-এর ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি দল যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালায়।

এসময় যাত্রাবাড়ী চৌরাস্তা গোলচত্বর ফ্লাইওভারের নিচে ছিনতাইয়ের প্রস্তুতির অভিযোগে মেহেদী হাসান (২৮),  আশিক (২৬), আব্দুল্লাহ রাহুল (১৯) এবং বেলায়েত হোসেন (৩০) নামে চারজনকে গ্রেফতার করা হয়। পরে তাদেরকে জন্য যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়। 

 

এ সম্পর্কিত আরও পড়ুন