রাজনীতি

সমান সদস্য নিয়ে সংসদীয় কমিটি গঠনের দাবি জামায়াতের আমিরের

স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বিশেষ কমিটি গঠনের প্রস্তাবকে স্বাগত জানিয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন,   আমরাও ন্যায্যতার ভিত্তিতে সমাধান চাই। সংস্কার পরিষদের ওপর যে আলোচনা হলো, তাকে একটি জায়গায় পৌঁছানোর জন্য বিশেষ কমিটি গঠন করা যেতে পারে। তবে, সেখানে আমাদের আহ্বান থাকবেসরকারি ও বিরোধী দল, দুই দিক থেকেই সমান সংখ্যক সদস্য নিয়ে এই কমিটি গঠন করতে হবে।

মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫শীর্ষক এক নির্ধারিত আলোচনার জবাবে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন,  সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে কমিটি গঠন করা হলে সেখানে বিরোধী দলের মতামতের কোনও মূল্যায়ন হবে না এবং শেষ পর্যন্ত তা যে লাউ সেই কদুতেই আটকে যাবে।

সংস্কার পরিষদের শপথ নিয়ে সৃষ্ট সংকটের সমালোচনা করে তিনি বলেন, “এই মহান সংসদে ওই বিষয়ে সময় নষ্ট করার কোনও দরকার ছিল না। মহৎ লক্ষ্যে কাজ করতে গেলে এমন সংকট নিরসন করা সরকারেরই দায়িত্ব ছিল।

 বিরোধীদলীয় নেতা বলেন, “আমরা প্রথম দিনই বলেছিলাম, আমরা একটি গঠনমূলক বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করতে চাই। বিরোধিতার খাতিরে কোনও বিরোধিতা নয় বরং যেখানে সহযোগিতার প্রয়োজন সেখানে সহযোগিতা করবো এবং জাতির অধিকার সংরক্ষণের প্রয়োজনে বিরোধিতা করবো।

জনগণের বৃহত্তর রায়কে সম্মান জানানোর আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান সংখ্যাগরিষ্ঠতার অহংকার এড়িয়ে সংসদে যেকোনো ইস্যুতে একটি সমতাভিত্তিক সমাধানে পৌঁছাতে তিনি স্পিকার ও সংসদ সদস্যদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন