প্রবাস

সৌদিতে ইরানি হামলায় বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি আরবের আল খারিজ শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহত আবদুল্লাহ আল মামুন (৩৫) ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামের বাসিন্দা।

বুধবার (১৮ মার্চ) সকালে তার বাবা শহীদ সওদাগর মৃত্যুর খবর নিশ্চিত করেন।

পরিবারের বরাতে জানা যায়, গেল ৮ মার্চ ইফতারের আগে আল খারিজে আল তোয়াইক বলদিয়া কোম্পানির শ্রমিক ক্যাম্পে অবস্থানকালে ক্ষেপণাস্ত্র হামলায় গুরুতর আহত হন মামুন। এরপর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। স্থানীয় সময় মঙ্গলবার (১৭ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শহীদ সওদাগর জানান, তার ছেলের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তিনি। নিহতের স্বজনরা জানান, আবদুল্লাহ আল মামুনের এক ছেলে সন্তান রয়েছে।

উল্লেখ্য, ৮ মার্চের ওই হামলায় কিশোরগঞ্জের বাচ্চু মিয়া ও টাঙ্গাইলের মোশাররফ হোসেন নিহত হন। এ ঘটনায় মামুনসহ আরও কয়েকজন বাংলাদেশি প্রবাসী আহত হয়েছিলেন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন