আন্তর্জাতিক

ফের সৌদি-আমিরাতে হামলা চালালো ইরান

ছবি: সংগৃহীত ফাইল ছবি

সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। তবে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, রিয়াদের আকাশে এসব হামলার চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে।

রোববার (১৫ মার্চ) সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, রিয়াদ সিটিতে আসা চারটি ড্রোন আকাশেই ধ্বংস করা হয়েছে। 

অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা বিমান ঘাঁটিতে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান।

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, ওই ঘাঁটিতে অবস্থানরত মার্কিন সেনাদের লক্ষ্য করে ১০টি ক্ষেপণাস্ত্র এবং বেশ কয়েকটি ড্রোন নিক্ষেপ করা হয়েছে।

উল্লেখ্য, গেল ২৮ ফেব্রুয়ারি ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে সৌদি আরবসহ উপসগরীয় দেশগুলোতে একাধিকবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এসব হামলায় দেশটির জ্বালানি অবকাঠামো, মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা, সামরিক ঘাঁটি এবং জনবসতিপূর্ণ এলাকাকে লক্ষ্য করা হয়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন