ইরাকে মার্কিন বিমান বিধ্বস্ত, ৪ সেনা নিহত
ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন বিমানবাহিনীর একটি জ্বালানি সরবরাহকারী বিমান (রিফুয়েলিং এয়ারক্রাফট) বিধ্বস্ত হয়ে চার সেনার মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, ইরাকে মার্কিন KC-135 বিমানটি বিধ্বস্ত হওয়ার ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। ১২ মার্চ আনুমানিক দুপুর ২টায়, পশ্চিম ইরাকে একটি মার্কিন KC-135 জ্বালানি সরবরাহকারী বিমান বিধ্বস্ত হয়। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। বিমানটিতে থাকা ছয়জন ক্রু সদস্যের মধ্যে চারজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
তবে বিমানটি শত্রুপক্ষের গুলিতে বা মিত্রদের গুলিতে ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানিয়েছে সেন্টকম।
আই/এ