জাতীয়

ফ্যামিলি কার্ড নারীদের একটা শক্তি : মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ফ্যামিলি কার্ড এ দেশে নারীদের একটা শক্তি বা ক্ষমতা৷ যেটা নিয়ে নারীরা সব জায়গায় দাঁড়াতে পারবেন ৷ এই কার্ডের মাধ্যমে একটা ক্ষমতা তৈরি হবে। পুরুষরা তাদের গুরুত্ব দেওয়া শুরু করবে৷

মঙ্গলবার (১০ মার্চ) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের সম্মিলিত ইউআই আলিম মাদ্রাসা প্রাঙ্গণে ফ্যামিলি কার্ড বিতরণকালে তিনি এসব কথা বলেন

ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরুর জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন,  প্রাথমিক পর্যায়ে সরকার কাজ শুরু করেছেএই কার্ড সবাই পাবেন, প্রত্যেক ঘরে ঘরে যাবে। শুধু সময়ের ব্যাপার।

তিনি বলেন, ‘সরকারে আসার ২২ দিনের মধ্যে কার্ড দিয়েছি। ১০ হাজার টাকা কৃষিঋণ মওকুফ করা হয়েছে। ১৬ তারিখে খাল-খনন শুরু হবে। বর্ষার সময় যে পানি হয় সেটা সংরক্ষণ করে খরায় কাজে লাগানো হবে৷ প্রত্যেক কৃষককে কৃষি কার্ড দেওয়া হবে। তা দিয়ে ন্যাযমূল্যে সার, সেচ ও বীজ কিনতে পারবেন৷

বিএনপি মহাসচিব বলেন, ১৫ বছর দেশে আইনকানুন ছিল না৷ বিএনপিকে নানাভাবে নির্যাতন করা হয়েছে। টাকা ছাড়া কার্ড পাওয়া যেত না। এবারে কোনও টাকাপয়সা লাগেনি৷ হতাশ হবেন না, সবাইকে কার্ড দেওয়া হবে। নারী ডিসি-এসপিরাও কার্ড পাবেন৷

নিজ নির্বাচনী এলাকা নিয়ে তিনি আরও বলেন,  ২৭ সালে মেডিক্যাল কলেজে ভর্তি শুরু হবে৷ বিশ্ববিদ্যালয়-বিমানবন্দরের কাজ শুরু হবে। বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া হবে। মাদকের রোষানল থেকে প্রজন্মকে রক্ষা করতে হবে।

 

অনুষ্ঠানে ঠাকুরগাঁও-২ আসনের সাংসদ ডা. আব্দুস সালাম, বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম এনডিসি, জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমীন, সদর ইউএনও খায়রুল ইসলাম, স্থানীয় চেয়ারম্যানসহ প্রশাসন, বিএনপির নেতৃবৃন্দ ও উপকারভোগীরা বক্তব্য দেন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন