দেশজুড়ে

ব্রাক্ষ্মণবাড়িয়ায় ৭৯ পরিবার পেলো ফ্যামিলি কার্ড

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিতরণ করা হয়েছে ফ্যামিলি কার্ড। প্রথম পর্যায়ে বাঞ্ছারামপুর পৌর এলাকার ৭৯ জন নারীকে এ কার্ড দেয়া হয়েছে। কার্ডের মাধ্যমে পরিবারের নারী প্রধানরা আড়াই হাজার টাকা করে অর্থ সহায়তা প্রদান করা হবে।

মঙ্গলবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১টায় বাঞ্ছারামপুর উপজেলা সদরের জগন্নাথপুর অডিটোরিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সংসদ সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।

ফ্যামিলি কার্ড পেয়ে উচ্ছ্বসিত উপকারভোগী নারীরা। ঈদের আগে এই কার্ড তাদের আনন্দ বাড়িয়েছে বলে জানান তারা।

জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব, ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সাবেক সংসদ সদস্য এম. এ. খালেক, পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশ প্রমুখ।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন