‘ইরান নিজেদের মাতৃভূমি রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত’
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাই জানিয়েছেন, দেশটির জনগণ তাদের মাতৃভূমি রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত। সোমবার (০৯ মার্চ) একটি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বাঘাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মন্তব্যের সমালোচনা করে বলেন, ‘আমাদের জনগণের ইচ্ছাই ইরানের ভবিষ্য্য নির্ধারণ করবে।‘ তিনি আরও বলেন, 'ইরানি জনগণ তাদের মাতৃভূমি রক্ষায় সম্পূর্ণভাবে প্রস্তুত।'
এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের বিষয়ে যুক্তরাষ্ট্রেরও সম্মতি থাকা উচিত।
প্রসঙ্গত, গেল ২৮ ফেব্রুয়ারি ইরানে আগ্রাসী হামলা চালায় ইসরাইল। পরবর্তীতে যুক্তরাষ্ট্রও এই অভিযানে যোগ দেয়। যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।
এই আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইরান ইসরাইল ও মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা শুরু হয়। এই সামরিক উত্তেজনা এখনও অব্যাহত রয়েছে।

এমএ//