আন্তর্জাতিক

ইরানকে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ করতে হবে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে কোনো ধরনের সমঝোতার প্রশ্নই নেই। তাদের কাছ থেকে শুধু নিঃশর্ত আত্মসমর্পণই প্রত্যাশা করে যুক্তরাষ্ট্র। শুক্রবার (০৬ মার্চ) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে ট্রাম্প জানান, ইরানে এমন নতুন নেতৃত্ব প্রয়োজন যাদের তিনি “গ্রহণযোগ্য” মনে করেন। তার দাবি, এ ধরনের নেতৃত্ব ক্ষমতায় এলে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা দেশটির পুনর্গঠন ও উন্নয়নে সহায়তা করতে প্রস্তুত থাকবে।

এদিকে ইসরাইলি নিরাপত্তা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা ইরানের বিভিন্ন স্থাপনায় নতুন করে বিমান হামলা চালিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় বাহিনীটি জানায়, রাজধানী তেহরান এবং মধ্যাঞ্চলের শহর ইসফানের কিছু সরকারি অবকাঠামোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

আইডিএফের দাবি, এটি তাদের চলমান অভিযানের ১৫তম বিমান হামলা।

অন্যদিকে ইরানি সংবাদমাধ্যম নুর নিউজ স্থানীয় এক কর্মকর্তার বরাতে জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় কুম শহরের অন্তত তিনটি এলাকায় আঘাত হানা হয়েছে।

এর আগে ইসরাইলি সামরিক বাহিনী এক সতর্কবার্তায় কুমের একটি শিল্পাঞ্চলে অবস্থানরত বেসামরিক নাগরিকদের সম্ভাব্য সামরিক অভিযানের কারণে এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়।

 

এ সম্পর্কিত আরও পড়ুন