দেশজুড়ে

শিশু ইরা হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ডে সাত বছর বয়সী শিশু ইরা হত্যার ঘটনায় বাবু শেখ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকেই এই মামলার মূল আসামি হিসেবে চিহ্নিত করা হয়েছে।

মঙ্গলবার (০৩ মার্চ) বিকেলে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল।

এদিন ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইরার মৃত্যু হয়। এর আগে রোববার সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক–এর ভেতর থেকে তাকে গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়। প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানান, শিশুটি ভুক্তভোগী শিশুটি ধর্ষণের শিকার হয়েছিল।

পুলিশ জানিয়েছে, ইরার বাড়ি কুমিরা এলাকায়। যে স্থান থেকে তাকে উদ্ধার করা হয়, তা বাড়ি থেকে প্রায় পাঁচ থেকে সাত কিলোমিটার দূরে। এত দূরে একা যাওয়ার সম্ভাবনা কম বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কেউ তাকে প্রলোভন দেখিয়ে সেখানে নিয়ে যেতে পারে।

রোববার সকালে সড়ক সংস্কারকাজে নিয়োজিত শ্রমিকেরা রক্তাক্ত অবস্থায় শিশুটিকে পড়ে থাকতে দেখেন। তারা নিজেদের পরনের কাপড় দিয়ে তার গলার রক্তপাত বন্ধের চেষ্টা করেন এবং দ্রুত হাসপাতালে নিয়ে যান।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন