যে কোনো মূল্যে নিজেদের এবং ছয় হাজার বছরের সভ্যতাকে রক্ষা করব: আলী লারিজানি
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধের তৃতীয় দিনে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যেকোনো মূল্যে নিজেদের প্রতিরক্ষা নিশ্চিত করবে ইসলামিক প্রজাতন্ত্র ইরান।
সোমবার (০২ মার্চ) এক বার্তায় তিনি জানিয়েছেন, ইরান তার জাতীয় নিরাপত্তা ও ঐতিহ্য রক্ষায় কোনো আপস করবে না।
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রভাবশালী প্রধান আলী লারিজানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ইংরেজিতে এক পোস্টে লিখেছেন, "আমরা যে কোনো মূল্যে নিজেদের এবং আমাদের ছয় হাজার বছরের পুরোনো সভ্যতাকে দৃঢ়ভাবে রক্ষা করব এবং শত্রুদের তাদের ভুল হিসাবের জন্য অনুতপ্ত করব।"
এসি//