জাতীয়

আমিরাতের বন্দরে আটকা ‘বাংলার জয়যাত্রা’, কাছেই মিসাইল বিস্ফোরণ

চলমান যুদ্ধাবস্থার প্রেক্ষিতে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে ৩১ বাংলাদেশি নাবিক নিয়ে আটকে পড়েছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ এমভি বাংলার জয়যাত্রা গত শুক্রবার পণ্য নিয়ে ওই বন্দরে পৌঁছে জাহাজটিশনিবার রাতে জাহাজটির অদূরে মিসাইল হামলা হয়।

সোমবার (২ ফেব্রুয়ারি)  বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জাহাজের ক্যাপ্টেনের সঙ্গে জুম বৈঠক হয়েছে। যখন প্রয়োজন হয় ভিডিও কলে কথা হচ্ছে। সবাইকে নিরাপত্তা ও সুরক্ষার নির্দেশনা দেওয়া হয়েছে। জাহাজে পানি-খাদ্যের পর্যাপ্ত মজুত আছে। তাদের খরচের জন্য দৈনিক পাঁচ ডলার করে বাড়তি অর্থ দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, ‘জাহাজে থাকা পণ্য আজ খালাস শুরু হয়েছে। তবে পণ্য খালাস হলেও জাহাজটি এখন ওই বন্দর থেকে বের হতে পারবে না। কেননা ইরান হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে। এটি চালু না করার পর্যন্ত এমভি বাংলার জয়যাত্রাজাহাজটিকে ওই বন্দরে অবস্থান করতে হবে।

এদিকে এ ঘটনায় এক ভিডিও বার্তায় নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, কাতার থেকে স্টিল কার্গো নিয়ে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে অবস্থানরত জাহাজটির ৩১ জন নাবিক চলমান সংঘাতময় পরিস্থিতির মধ্যেও যে ধৈর্য ও পেশাদারত্বের পরিচয় দিচ্ছেন, তা জাতির জন্য গর্বের বিষয়।   জাতীয় অর্থনীতি সচল রাখতে তাদের এই দৃঢ় অবস্থানকে সরকার অত্যন্ত মূল্যবান মনে করে।

তিনি বলেন, জাহাজে অবস্থানরত ৩১ জন নাবিকের প্রত্যেকের পরিবারের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ স্থাপন করা হয়েছে। এই দুঃসময়ে তাদের পাশে রয়েছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যক্তিগতভাবে ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নাবিকদের বিষয়ে খোঁজখবর রাখছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করছেন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন