আন্তর্জাতিক

ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে হামলা, নেতানিয়াহুর অবস্থা অনিশ্চিত

ইসরাইলি প্রধানমন্ত্রীর বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এবং দেশটির বিমানবাহিনীর সদর দপ্তর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে  বলে দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) । লক্ষ্যভিত্তিক ও আকস্মিক এ  হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির কথাও বলা হয়েছে।

সোমবার (০২ মার্চ) আইআরজিসি এক বিবৃতিতে জানায়, প্রধানমন্ত্রীর কার্যালয় দফতর এবং বিমানবাহিনী প্রধানের সদর দফতরকে মূল লক্ষ্যবস্তু করা হয়েছে। এই হামলায় ইরানের তৈরি ‘খাইবার’ ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে।

নেতানিয়াহুর সর্বশেষ প্রকাশিত ভিডিওটি কয়েক মিনিটের ছিল, যা প্রায় ৫ ঘণ্টা আগে সম্প্রচার করা হয়েছে। এরপর থেকে তার আর কোনো নতুন ভিডিও বা ছবি কোথাও প্রকাশিত হয়নি।

গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানের ওপর সামরিক হামলা চালানোর পর ইরান পাল্টা প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এ পর্যন্ত ইসরাইল এবং যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের দশ দফা হামলা চালিয়েছে ইরান।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন