বিএনপি

ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাবেন তারেক রহমান

নির্বাচনী মাঠের প্রতিপক্ষ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে বিএনপি চেয়ারম্যানের প্রেস উইংয়ের দুই কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তাঁরা বলেন, আগামীকাল রোববার সন্ধ্যা সাতটায় তারেক রহমান জামায়াতের আমিরের বাসায় যাবেন। এরপর আটটায় যাবেন নাহিদ ইসলামের বাসায়।

তারেক রহমান নির্বাচনপরবর্তী সৌজন্য বিনিময়ে তাঁদের সঙ্গে দেখা করতে যাবেন বলে জানা গেছে।

জামায়াতের আমির শফিকুর রহমানের বাসা রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায়। নাহিদ ইসলাম থাকেন বেইলি রোডে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন