রাজনীতি

৩০ আসনে ভোট পুনর্গণনার দাবি জামায়াতের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি আসনে ব্যাপক কারচুপি, জালিয়াতি ও অনিয়ম হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামিএসব আসনে পুনর্গণনা ও ফল স্থগিতের দাবি জানিয়ে দলটি নির্বাচন কমিশনে আবেদন করেছে প্রয়োজনে সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও দলের পক্ষ থেকে জানান হয়েছে

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ কথা বলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় নেতা ও আইনজীবী প্যানেলের সদস্যরা উপস্থিত ছিলেন।

তিনি বলেন,  এখন পর্যন্ত তারা প্রায় ৩০টি আসনে এ ধরনের চরম অব্যবস্থাপনা দেখেছেনযেখানে ভোট জালিয়াতি হয়েছে, কারচুপি হয়েছে। যেসব রেজাল্ট শিট দেয়া হয়েছে, সেখানে কাটাকাটি হয়েছে, ঘষামাজা হয়েছে।  নির্বাচনের দিনও এসব বিষয়গুলো তাৎক্ষণিকভাবে রিটার্নিং অফিসারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছিলকিছু আসনে ফল দ্রুত দেয়া হলেও ইচ্ছে করেই কিছু আসনে ফলাফল দেয়া হয়নি। যেমন ঢাকার কয়েকটি আসনে তারা ভোর ৫টায় গিয়ে নির্বাচনের রেজাল্ট পেয়েছেন

জুবায়ের বলেন, যেসব আসনে পাঁচ হাজার থেকে দশ হাজার ভোটের ব্যবধানে ফল হয়েছে, সেসব জায়গায় অনিয়মের অভিযোগ করা হয়েছেতবে অভিযোগ নিষ্পত্তির আগেই গেজেট প্রকাশ করা হয়েছে

ঢাকা-৬ আসনের প্রার্থী ডা. আব্দুল মান্নান কয়েকটি কেন্দ্রের ফলের কপি দেখিয়ে জালিয়াতির অভিযোগ তুলে বলেন, কিছু কেন্দ্রে প্রিন্টেড ফলের বদলে হাতে লেখা কাগজ দেওয়া হয়েছে, কোথাও পোলিং এজেন্টের স্বাক্ষর নেই, আবার কোথাও অচেনা ব্যক্তির নাম এজেন্ট হিসেবে উল্লেখ করা হয়েছে। এমনকি একটি কেন্দ্রে পেন্সিল দিয়ে ফল লেখা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। নির্বাচনের রাতেই ফল স্থগিতের আবেদন করা হলেও তা আমলে নেওয়া হয়নি

জুবায়ের আরও বলেন,  নির্বাচন-পরবর্তী বিভিন্ন এলাকায় সহিংসতার ঘটনা ঘটেছে। হামলা, মারধর, বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে।  এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

যে ৩০টি আসনে পুনর্গণনার দাবি জানানো হয়েছে-পঞ্চগড়-১, ঠাকুরগাঁও-২, দিনাজপুর-৩, দিনাজপুর-৫, লালমনিরহাট-১, লালমনিরহাট- ২, গাইবান্ধা-৪, বগুড়া-৩, সিরাজগঞ্জ-১, যশোর-৩, খুলনা-৩, খুলনা-৫, বরগুনা-১, বরগুনা-২, ঝালকাঠি-১, পিরোজপুর-২, ময়মনসিংহ-১ (রিকশা), ময়মনসিংহ-৪, ময়মনসিংহ-১০, কিশোরগঞ্জ- ৩, ঢাকা-৭, ঢাকা-৮, ঢাকা-১০, ঢাকা-১৩ (রিকশা), ঢাকা-১৭, গোপালগঞ্জ-২, ব্রাক্ষণবাড়িয়া-৫, চাঁদপুর-৪, চট্টগ্রাম-১৪ ও কক্সবাজার-৪।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন