রাজনীতি

পাসপোর্টের আবেদন করে শেখ হাসিনা জনগণকে বিভ্রান্ত করছেন : জামায়াত

পাসপোর্ট চাওয়ার ক্ষেত্রে শেখ হাসিনার নতুন অবস্থানের পেছনে কৌশল অবলম্বন করে থাকতে পারেন তিনি। জনগণকে বিভ্রান্ত করছেন বলে মনে করে জামায়াতে ইসলামি বাংলাদেশ।

সোমবার (৯ নভেম্বর) শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার আবেদনের খবর সামনে আসার পর জামায়াতে ইসলামীর প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের দলের এ বক্তব্য তুলে ধরেন।

তিনি বলেন,  শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার বিষয়ে দুটি দিক থাকতে পারে। তিনি যেহেতু বলেছেন ‘আমি আসবো’; তার একটা প্রসেস তিনি দেখাচ্ছেন যে, ‘আমি এখন পাসপোর্টের জন্য, আমার এনআইডির জন্য আবেদন করেছি; আমি বাংলাদেশের প্রতি খুব লয়াল একজন মানুষ।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এর মাধ্যমে দলের নেতাকর্মীদের তিনি সান্ত্বনা দিচ্ছেন যে তিনি আসছেন।

তিনি বলেন,  ‘‘শেখ হাসিনা তার রাজনীতিতে এবং তার অতীতের কর্মকাণ্ডে এ ধরনের কাজ তিনি করেছেন যেগুলো জনগণের কাছে হাস্যকর ছিল। এবং এমন কিছু কাজ করেছেন যেটি এই দায়িত্বে থেকে সাধারণত মেলে না, কিন্তু তার চরিত্রের সঙ্গে এগুলো মিলে যায় । তিনি এই ধরনের ফ্রড কাজ করতে পারেন, ফাউল কাজ করতে পারেন এবং মানুষকে অস্থির করার জন্য তিনি এই ধরনের কর্মকাণ্ড, কর্মসূচি তিনি নিতে পারেন। যেহেতু তিনি নেতাকর্মীদের ফেলে গেছেন, তাদের সান্ত্বনা দেওয়ার জন্য।’’

জামায়াতের এই মুখপাত্র বলেন, ‘‘আরেকটা কারণ আছে, পদ পদবি যাতে ঠিকমত থাকে, এটাও একটা কারণ। তিনি আসবেন না বললে তো স্বাভাবিকভাবে অন্য কাউকে দলের প্রধান বানাতে হবে। সেটা যাতে না করার দরকার হয় এজন্য তিনি এটা বলছেন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন