তথ্য-প্রযুক্তি

উইকিমিডিয়া বাংলাদেশের নতুন কমিটি ঘোষণা

উইকিমিডিয়া ফাউন্ডেশনের অনুমোদিত স্থানীয় চ্যাপ্টার উইকিমিডিয়া বাংলাদেশের ২০২৬২৭ মেয়াদে নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছেএতে সভাপতি হিসেবে তানভির রহমান, সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন ও কোষাধ্যক্ষ পদে শাকিল হোসেন নির্বাচিত হয়েছেন।

গত ১৭ জানুয়ারি সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় সদস্যদের ভোটে ৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। পরে ৮ ফেব্রুয়ারি কমিটির প্রথম সভায় সংগঠনটির নতুন নেতৃত্ব নির্ধারণ করা হয়।

 ৯ সদস্যের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন মহীন রীয়াদ, শাবাব মুস্তাফা, সুব্রত রায়, দোলন প্রভা, মঈনুল ইসলাম ও মো. তানবিন ইসলাম সিয়াম।

বাংলাদেশে উইকিপিডিয়ানদের মাধ্যমে প্রতিষ্ঠিত এ সংগঠনটি ৩ অক্টোবর ২০১১ তারিখে উইকিমিডিয়া ফাউন্ডেশনের ৩৯তম চ্যাপ্টার হিসেবে স্বীকৃতি পায়। পরবর্তীতে ৯ জুন ২০১৪ সালে এটি বাংলাদেশে, সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী একটি অলাভজনক ফাউন্ডেশন হিসেবে নিবন্ধিত হয়।

উইকিমিডিয়া বাংলাদেশ এমন একটি পৃথিবীর স্বপ্নে বিশ্বাস করে যেখানে প্রতিটি মানুষ মানবতার সকল জ্ঞানের অংশীদার হতে পারবে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন