বিএনপি

তারেক রহমান কয়েক দিনের মধ্যেই বাংলাদেশকে নেতৃত্ব দেবেন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমান আগামী কয়েক দিনের মধ্যেই বাংলাদেশকে নেতৃত্ব দেবেন। এই নির্বাচনে উদার গণতন্ত্রের বিজয় হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে নির্বাচন-পরবর্তী বিএনপির এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিগত নির্বাচন প্রমাণ করেছে যে তারেক রহমানের নেতৃত্বাধীন দল যেমন ঐক্যবদ্ধ, তেমনি দেশের ১৮ কোটি মানুষও আজ ঐক্যবদ্ধ। নির্বাচনের মাধ্যমে দেশের ইতিহাসে পরিবর্তনের শুভ সূচনা হয়েছেবাংলাদেশ নতুন যুগে প্রবেশ করেছে।

তিনি বলেন,  বিগত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ৬ লাখ মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং ২০ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। ২০২৪ সালে দুই হাজার ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে ।

তিনি আরও বলেন, যারা পরিবর্তন চান, তারা ব্যালটের মাধ্যমে রায় দিয়েছেন। শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান বিএনপি মহাসচিব

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন