রাজনীতি

তারেক রহমানকে ফোনে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিপুল বিজয়ের পর দলটির চেয়ারম্যান তারেক রহমানকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নরেন্দ্র মোদি নিজেই সামাজিক যোগাযোগমধ্যম এক্স (সাবেক টুইটার) পোস্টে বিষয়টি নিশ্চিত করেন।

ভারতের প্রধানমন্ত্রী তার পোস্টে জানান, তারেক রহমানের সঙ্গে কথা বলে তিনি আনন্দিত। বাংলাদেশের নির্বাচনে অসাধারণ বিজয়ের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে তারেক রহমানের প্রচেষ্টার প্রতি শুভকামনা ও সমর্থন জানান মোদি।

পোস্টে নরেন্দ্র মোদি আরও বলেন, ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক অত্যন্ত গভীর। দুই দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির লক্ষ্যে ভারতের অব্যাহত প্রতিশ্রুতির কথাও তিনি পুনর্ব্যক্ত করেন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন