বিএনপি কখনো জনপ্রিয়তা হারায়নি: মির্জা ফখরুল
বিএনপি কখনোই জনগণের সমর্থন হারায়নি, কারণ দলটি সবসময় জনগণের রাজনীতি করেছে। এটিই বিএনপির সবচেয়ে বড় শক্তি। বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপি তাদের রাজনৈতিক অঙ্গীকারে সবসময় অটল। যারা ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনে অংশ নিয়েছে, তাদের সঙ্গে নিয়েই দলটি নির্বাচনে অংশ নিয়েছে। ভবিষ্যতেও তাদের সঙ্গে নিয়ে সরকার গঠন করা হবে।
মির্জা ফখরুল বলেন, ‘ইতোমধ্যে জনগণ তাদের রিজেক্ট করেছে। বিএনপি তিনভাগের দুই ভাগ মেজরিটি পেয়ে গেছে।’ তিনি আশা প্রকাশ করেন, জনগণ আবারও সৎ, স্বচ্ছ ও কল্যাণমুখী রাজনীতির মাধ্যমে সব ধরনের অপপ্রবণতার বিরুদ্ধে অবস্থান নেবে।
এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএ//