আইন-বিচার

জুলাই হত্যা মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

ছবি: সংগৃহীত ফাইল ছবি

জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলায় আনা আটটি অভিযোগের মধ্যে একটিতে দোষী সাব্যস্ত হলেও পাঁচটি অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য ছিলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

রায় ঘোষণার সময় মামলার একমাত্র আসামি হাসানুল হক ইনু আদালতে উপস্থিত ছিলেন। 

জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর মধ্যে এটি ষষ্ঠ রায়। বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) রায়টি সরাসরি সম্প্রচার করা হয়।

মামলায় ইনুর বিরুদ্ধে মোট আটটি অভিযোগ আনা হয়েছিল। আদালত প্রথম, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম ও অষ্টম অভিযোগ থেকে তাকে খালাস দেন।

আটটি অভিযোগের মধ্যে ছিল— জুলাই আন্দোলনকারীদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়া, আন্দোলন দমনে বলপ্রয়োগে উৎসাহ দেওয়া, ‘শুট অ্যাট সাইট’ সিদ্ধান্ত বাস্তবায়নে ভূমিকা রাখা, আন্দোলনকারীদের তালিকা তৈরি ও গ্রেপ্তারের নির্দেশ দেওয়া, মারণাস্ত্র ব্যবহারের পরিকল্পনায় সম্পৃক্ততা, গণমাধ্যমে উসকানিমূলক বক্তব্য, ১৪-দলীয় জোটের বৈঠকে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার সিদ্ধান্তে অংশগ্রহণ এবং কুষ্টিয়ায় ছয় আন্দোলনকারীকে হত্যাসহ সারা দেশে সহিংসতার নির্দেশ দেওয়ার অভিযোগ।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইনু #জুলাই হত্যা