জাতীয়

গ্রামাঞ্চলে সেবা দিতে তরুণ চিকিৎসকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

তরুণ চিকিৎসকদের গ্রামাঞ্চলে সেবা দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করে  রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,   অনেক তরুণ চিকিৎসক পড়াশোনা শেষ করে গ্রামে যেতে আগ্রহী নন।  কেউ কেউ গেলেও কিছুদিন পর প্রশিক্ষণ বা অন্য কাজের জন্য সেখান থেকে চলে যান। এ ধরনের মানসিকতার পরিবর্তন প্রয়োজন।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে  বাংলাদেশ প্রস্থোডোনটিক সোসাইটির প্রথম আন্তর্জাতিক কনফারেন্স ও ডেন্টাল এক্সপো-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব বক্তব্য দেন তিনি।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,   ‘দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন  আনা প্রয়োজন। স্বাস্থ্যব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাতে হবে। এজন্য মন-মানসিকতারও পরিবর্তন দরকার। দেশের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা চিকিৎসাশাস্ত্র অধ্যয়ন করে এবং এ ক্ষেত্রে সরকারের যথেষ্ট বিনিয়োগ রয়েছে। কিন্তু সেই বিনিয়োগের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে না।’

তিনি বলেন, দেশের চিকিৎসাব্যবস্থায় নানা জটিলতা তৈরি হয়েছে।  ফলে সাধারণ মানুষের জন্য চিকিৎসাসেবা পাওয়া কঠিন হয়ে পড়েছে।  অন্যদিকে, দাঁতের চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় অনেকের পক্ষেই সেই খরচ বহন করা সম্ভব হচ্ছে না।

দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাসেবার নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরে তিনি আরও বলেন, বেশিভাগ সরকারি হাসপাতালগুলোতে পর্যাপ্ত চিকিৎসক ও প্রয়োজনীয় সেবার অভাব রয়েছে বলে উল্লেখ করেন তিনি।  বিশেষ করে উপজেলা পর্যায়ে চিকিৎসকের উপস্থিতি খুবই কম। ফলে সাধারণ মানুষ বিকল্প হিসেবে হাতুড়ে চিকিৎসকদের দ্বারস্থ হচ্ছেন। ‘’’

এসময় প্রান্তিক পর্যায়ে চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলোতে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক নিয়োগের তাগিদ দেন তিনি। 

পেশাজীবী সংগঠনগুলোকে দলীয় রাজনীতির ঊর্ধ্বে রাখার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, পেশাগত ক্ষেত্রে দলীয়করণ বন্ধ হওয়া জরুরি।  সরকার পরিবর্তনের সঙ্গে সংগঠনগুলোর সবকিছু বদলে যাওয়ার প্রবণতা থেকেও বেরিয়ে আসতে হবে।

আন্তর্জাতিক সেমিনার আয়োজন করায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, বাংলাদেশ প্রস্থোডোনোটিক সোসাইটি আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করবে এবং দেশের ডেন্টাল সার্জনদের সহায়তা ও ডেন্টাল স্বাস্থ্যসেবার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক ডা. মো সাইফুল ইসলাম, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের ডিন প্রফেসর ডা. সাখাওয়াত হোসেন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #রাষ্ট্রপতি