দেশজুড়ে

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ

বায়ান্ন প্রতিবেদন

গাজীপুরের টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের শরীরের ৮৫ থেকে ৯৫ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে। তাদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

বুধবার (২১ অক্টোবর) সকাল ৬টার দিকে টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকার একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে। পরে দগ্ধদের উদ্ধার করে সকাল সাড়ে ৭টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

দগ্ধ ব্যক্তিরা হলেন মো. লালচান (৬০), তার স্ত্রী মোছা. নাসিমা বেগম (৫০) এবং তাদের মেয়ে মোছা. তানিসা আক্তার (১৬)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, তিনজনের শরীরেই আগুনে পুড়ে যাওয়ার ক্ষত রয়েছে। তাঁদের মধ্যে লালচানের শরীরের ৯৫ শতাংশ, নাসিমা বেগমের ৮৫ শতাংশ এবং তানিসার ৮৬ শতাংশ পুড়ে গেছে।

চিকিৎসক আরও জানান, দগ্ধ তিনজনের অবস্থাই অত্যন্ত সংকটাপন্ন। তাঁদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #গাজীপুর #গ্যাস লিকেজ #বিস্ফোরণ