দেশজুড়ে

প্রথম স্ত্রীর কাছে বেশি থাকায় স্বামীর পুরুষাঙ্গ কাটলো দ্বিতীয় স্ত্রী

রাজশাহী প্রতিনিধি

ফাইল ছবি

রাজশাহীর পুঠিয়ায় প্রথম স্ত্রীর কাছে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে আশরাফুল ইসলাম (৩৫) নামে এক যুবকের পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার দ্বিতীয় স্ত্রী রেখা খাতুনকে পুলিশ আটক করেছে। আর আহত আশরাফুলকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আশরাফুলের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসরা।

শনিবার (১০ অক্টোবর) ভোর রাতে পুঠিয়া উপজেলার মাহিন্দ্রা বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। আশরাফুল ওই এলাকায় দ্বিতীয় স্ত্রী নিয়ে বাসা ভাড়া করে থাকতেন। বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

বেলপুকুর থানা পুলিশ জানায়, আশরাফুল পুঠিয়ার তারাপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় বাসের সহকারী। তারাপুরে তার প্রথম স্ত্রী থাকেন। দ্বিতীয় স্ত্রীকে একই উপজেলার মাহিন্দ্রা বাজার এলাকায় বাসা ভাড়া নিয়ে দিয়েছেন। তিনি প্রথম  স্ত্রীর বাসায় বেশি থাকতেন। এ নিয়ে দুই স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার রাতে আশরাফুল দ্বিতীয় স্ত্রীর বাড়িতে যান। শনিবার ভোররাতে তার দ্বিতীয় স্ত্রী রেখা ব্লেড দিয়ে স্বামী আশরাফুলের পুরুষাঙ্গ কেটে দেন। পরে স্থানীয়রা ঘটনাটি জানতে পেরে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আশরাফুলকে উদ্ধার করে।

ওসি ফারুক হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় আশরাফুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। সেখানে তার প্রথম স্ত্রী রয়েছেন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #পুরুষাঙ্গ #রাজশাহী