রাজধানী

মধ্যরাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি দুটি ককটেল নিক্ষেপ করলে এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে। অন্যটি উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল ইউনিট।

শুক্রবার (০৯ অক্টোবর) দিবাগত রাত ১টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। পরে রাত ২টা ৩০ মিনিটের দিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বিষয়টি জানান ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান।

তিনি বলেন, মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি ককটেল দুটি নিক্ষেপ করে দ্রুত সেখান থেকে চলে যান। একটি বিস্ফোরিত হলেও অপরটি উদ্ধার করা হয়েছে। 

ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে জানিয়ে তিনি বলেন, জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #রাজধানী #তেজগাঁও #প্রধানমন্ত্রী